নিজস্ব সংবাদদাতা,আরএনবি: দিল্লি সফরের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগকে সামনে রেখে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন,এই ইস্যুতে কোনও আপস নয়।দিল্লিতে রওনা হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
“অমিত শাহ যদি মনে করেন ভোটার তালিকায় কারচুপি হয়নি, তাহলে নির্বাচন কমিশনের সামনে এসে তার জবাব দিন।১ কোটি ৩৬ লক্ষ মিসম্যাচ ভোটার কোনও ভুল নয়,এটা পরিকল্পিত।”নির্বাচন কমিশনে যাওয়ার আগে অমিত শাহকে বার্তা,অভিষেক বন্দ্যোপাধ্যায় এর।তিনি বলেন,
“ভোটার তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে নয়।কিন্তু বিজেপি যদি পর্দার আড়াল থেকে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে চায়, তাহলে তৃণমূল চুপ করে বসে থাকবে না।”তিনি আরও বলেন,“আমরা কাল নির্বাচন কমিশনে যাচ্ছি প্রমাণ নিয়ে।কেউ যদি মনে করেন চাপ দিয়ে সত্য ঢেকে দেওয়া যাবে,তাহলে সেটা বড় ভুল হবে।”দিল্লিতে পৌঁছে আগামীকাল দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনের হাতে তুলে দেওয়া হবে ১ কোটি ৩৬ লক্ষ ‘মিসম্যাচ’ ভোটারের বিস্তারিত তালিকা।তৃণমূলের অভিযোগ,নাম,বয়স, ঠিকানা ও এপিক নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যের একাধিক ক্ষেত্রে মারাত্মক অসঙ্গতি রয়েছে,যা সরাসরি ভোটাধিকারকে প্রভাবিত করতে পারে।‘গণতন্ত্র রক্ষার লড়াই’-এর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,“এটা কোনও দলীয় রাজনীতির লড়াই নয়।এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই।ভোটার তালিকা যদি স্বচ্ছ না হয়,তাহলে নির্বাচন অর্থহীন।”ছাব্বিশের আগে ভোটার তালিকা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ঘিরে এই বিতর্ক রাজনীতিতে তীব্র রূপ নিয়েছে।তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় শাসক দল প্রশাসনিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকায় কারচুপির চেষ্টা করছে।অন্যদিকে বিজেপি অভিযোগ উড়িয়ে দিলেও, দিল্লিতে নির্বাচন কমিশনের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হাজিরা এই ইস্যুকে জাতীয় স্তরে আরও তীব্র করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

