ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ উদয়নারায়নপুরের ৫১ বছরের ব্যক্তি

Uncategorized জিরো নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া জেলার উদয়ননারায়নপুর থানার অন্তর্গত চক ঠাকুরানী সোনাগাছি এলাকার বাসিন্দা ৫১ বছরের জগাই সিং গত সোমবার ভোর প্রায় ৩টে নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের দাবি, ভোররাতে বাড়ি থেকে বেরোনোর পর তিনি আর ফিরে আসেননি। এরপর আত্মীয়স্বজনের বাড়ি ও এলাকার বিভিন্ন সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও কোনও ফল মেলেনি। নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল না বলে পরিবারের দাবি। জানা গেছে, তাঁর মোবাইল ফোনও বর্তমানে বন্ধ রয়েছে।

এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি শীঘ্রই প্রশাসনের নজরে আনা হবে এবং পুলিশের সাহায্য নেওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *