হাওড়ার উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে স্বচ্ছ সাফাই অভিযান, পরিচ্ছন্নতা রাখার বার্তা এলাকায়

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হাওড়ার উদয়নারায়নপুর বাসস্ট্যান্ডে স্বচ্ছ সাফাই অভিযান হল। এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির কর্মী ও সমর্থকরা। সকাল থেকেই তাঁরা বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন।

কর্মসূচিতে উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকরা জানান, সমাজকে সুন্দর ও সুস্থ রাখতে পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান । বিজেপি কর্মী ও সমর্থকদের এই উদ্যোগে উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *