দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি হলো কলকাতা-সহ একাধিক জেলায়

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : দীর্ঘদিনের গরম ও অস্বস্তির পর দক্ষিণবঙ্গে বৃষ্টি নামল। শুক্রবার দুপুরের পর থেকেই হঠাৎই বদলে যায় কলকাতা ও আশপাশের জেলার আবহাওয়া। কালো মেঘে ঢেকে যায় আকাশ, তারপর শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি।

ঝোড়ো হাওয়ার কারণে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে যায়। এই কারণে রাস্তাও বন্ধ হয়ে যায়।

শুধু কলকাতাই নয়, হাওড়া ও হুগলি জেলাতেও ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি হয়। দীর্ঘদিনের অস্বস্তি গরমের পর এই বৃষ্টি সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *