তীব্র গরমে নাজেহাল বাংলা

Uncategorized তৎকাল নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : তীব্র গরমে নাজেহাল গোটা বাংলা। সকাল থেকেই আকাশে রোদের তেজ, তার সঙ্গে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাইরে বেরোলেই ঘাম ঝরছে, ঘরের মধ্যেও স্বস্তি মিলছে না।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়ায় শিশু থেকে বয়স্ক সকলেই সমস্যায় পড়ছেন। অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে চাইছেন না।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এই ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *