নিজস্ব সংবাদদাতা,আরএনবি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমতার খড়িয়প উচ্চ বিদ্যালয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট পরিবেশবিদ, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দেন।
ছাত্র-ছাত্রীরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

