নিজস্ব সংবাদদাতা, আরএনবি :আজ নবান্নে হাওড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা জেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিম সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাগনানের বিধায়ক অরুণাভ সেন এবং উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা। বৈঠকে বিভিন্ন জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, মানুষের সমস্যা সমাধানের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

