উলুবেড়িয়ায় বাণিবন অঞ্চলের বৃন্দাবনপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সাক্ষাৎ করেন বিধায়ক চিরন বেরা

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উলুবেড়িয়া উত্তর বিধানসভার ৪ নম্বর মন্ডলের অন্তর্গত বাণিবন অঞ্চলের বৃন্দাবনপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সাক্ষাৎ করলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরন বেরা।

এদিন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও দ্রুত স্বাস্থ্য পরিষেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করেন।‌

এলাকার মানুষজনের পাশে থেকে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *