নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আমতার সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক অমিত সামন্তর বর্ণাঢ্য বিজয় মিছিল ব্যাণ্ড, আতোসবাজী , আবীর নিয়ে মিষ্টি মুখ করাতে করাতে আজকে আমতা দুই ব্লকের জয়পুর থানার তপশীলি জাতী অধ্যুসিত ঝামটিয়া জিপির কলশডিহি, মধ্য জয়পুর, মহাকালীদহ, জয়পুর উত্তর বেড় বাঁধ সহ পার্শবরর্তী সংলগ্ন এলাকা অমরাগড়ি জিপির আংশিক চকজনার্দ্দন, ঘনশ্যামচক, দক্ষিন অমরাগড়ি, অমরাগড়ি এলাকায় এলাকায় ঘুরে ঘুরেআমজনতাকে অভিনন্দন জানিয়ে মিছিল হয় ।বিজেপির বিভিন্ন স্তরের নেতা, নেত্রী, কর্মীসমর্থক, আপামর জনতা মিছিলে সামিল হন।মিছিল শেষে সকল অংশগ্রহন কারীদের ভূরিভোজের আয়োজন করা হয়।শান্তি শৃঙ্খালা বজায় রাখতে , রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল আঁটো সাঁটো চোখে পড়ার মতো।

