বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের আগে বিধানসভা চত্বরে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপর বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে ভিতরে প্রবেশ করেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতীম তাপস রায়। পরে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী।প্রথম বিধায়ক হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার।

এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ তাপস রায় তাঁদের শপথবাক্য পাঠ করান। পাশাপাশি উত্তরবঙ্গের নয়টি জেলা ও মুর্শিদাবাদের মোট ৭৬ জন বিধায়কও প্রথম পর্বে শপথ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *