নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ পশ্চিমবঙ্গের লোকভবনে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মহামহিম রাজ্যপাল ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়।
শপথ গ্রহণের এই অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুরুত্ব দেখা যায়। রাজ্যপালের হাত থেকে শপথবাক্য পাঠ করে নিজের নতুন দায়িত্ব গ্রহণ করেন তাপস রায়।
বিধানসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া পরিচালনা ও প্রাথমিক সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রোটেম স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্বই এবার পালন করবেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিকরা। শপথ গ্রহণের পর তাপস রায়কে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।

