নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতা ব্লক ২ মেডিক্যাল হেলথ হাসপাতাল, জয়পুরে আজ আশা কর্মীদের সঙ্গে বৈঠক করলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
স্বাস্থ্য পরিষেবা আরও উন্নতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এদিন আশা দিদিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আশা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সমস্যার কথাও মন দিয়ে শোনেন তিনি এবং ভবিষ্যতে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

