চান্ডুলে কুড়মুনা ফ্লাইওভারে পথদুর্ঘটনা, চলন্ত গাড়িতে আগুন

Uncategorized

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ১৯ নম্বর জাতীয় সড়ক।চান্ডুলে কুড়মুনা ফ্লাইওভারের উপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে দুর্গাপুর থেকে কলকাতামুখী একটি চারচাকা গাড়ি।সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারে।ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে।তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।গাড়িতে থাকা তিন আরোহীই সময় থাকতে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন,ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী।দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি বা গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অল্পের জন্য প্রাণে বাঁচায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুর্ঘটনায় জড়িত গাড়ির আরোহীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *