বাগনানে জনসমাবেশে শুভেন্দু অধিকারী,নিশানায় তৃণমূল কংগ্রেস

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হাওড়ার বাগনানে বিজেপির ডাকে অনুষ্ঠিত হল‘পরিবর্তন সংকল্প সভা’।সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান তিনি।শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,রাজ্যে দুর্নীতি,প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলার অবনতি চরম আকার নিয়েছে।তাঁর দাবি, “রাজ্যের মানুষ আজ উন্নয়ন নয়, শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন।সরকারি দপ্তরে দুর্নীতি আর সাধারণ মানুষের হেনস্থাই এখন নিত্যদিনের ছবি।”সরকারি প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।তিনি বলেন,নামেই প্রকল্প বাস্তবে তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না।শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, যুবসমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।ভোটার তালিকা ও সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্ত প্রসঙ্গেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তাঁর দাবি, “ভুল সিদ্ধান্ত ও বিভ্রান্তিকর পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষকে চাপের মুখে ফেলা হচ্ছে।” তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।সভা থেকে শুভেন্দু অধিকারী ‘পরিবর্তন’-এর ডাক দিয়ে বলেন, রাজ্যে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন ফিরিয়ে আনতে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।সভায় বিজেপির স্থানীয় ও জেলা নেতৃত্ব ছাড়াও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।স্লোগান ও ব্যানারে মুখরিত ছিল গোটা সভাস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *