পরীক্ষার্থীদের সুবিধাই অগ্রাধিকার, নির্বিঘ্নে শুরু মাধ্যমিক পরীক্ষা

তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ আজ থেকে শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। হাওড়া জেলাজুড়ে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২৩,৯৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী ২৩,৮৯৭ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ২৯,০৮৭ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলা জুড়ে মোট ৪০টি মেন ভেনু এবং ৯৬টি সাব ভেনুতে পরীক্ষার আয়োজন করা হয়েছে।
হাওড়া সদর মহকুমায় রয়েছে ১৯টি মেন ভেনু এবং ৫৬টি সাব ভেনু। অন্যদিকে উলুবেরিয়া মহকুমায় পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে ২১টি মেন ভেনু ও ৪০টি সাব ভেনু। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষার দিনগুলিতে রাস্তায় যানজট এড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে উদয়নারায়নপুর ব্লক প্রশাসন। গুরুত্বপূর্ণ মোড় ও পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ‌ অগ্রাধিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *