নিজস্ব সংবাদদাতা, আরএনবি : গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত আমতা – জয়পুর থানা স্পোর্টস এ্যাসোসিয়েশন এর পরিচালনায় ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সময় জম্ম নেওয়া একশত বাইশ বৎসরের প্রাচীন রসপুর বীণাপাণি ক্লাব এর ব্যবস্থাপনায় প্রয়াত সমাজসেবী তপন মন্ডল প্রতিষ্ঠিত তাঁর সুযোগ্য পুত্রদ্বয় অগ্ৰগতি সংগঠনের বর্তমান সম্পাদক সমাজসেবী অতনু মন্ডল ও অনুভ মন্ডল এর দানে আমতা ১ নং ব্লকের রসপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হল চূড়ান্ত পর্যায়ের ২২ তম ” রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ” ২০২৬
রামকৃষ্ণ মন্ডল এর স্মৃতি রক্ষার্থে তাঁর সুযোগ্য পুত্র সমাজসেবী তপন মন্ডল সহ রামকৃষ্ণ মন্ডলের পরিবারবর্গের সদস্য – সদস্যরা ২১ বছর ধরে ধারাবাহিকভাবে ” রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ” আয়োজন করে চলেছে। এই বৎসর ” রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ২০২৬ ” ২২ তম বর্ষে পদার্পণ করেছে। এই চ্যালেঞ্জ কাপ এর প্রতিষ্ঠাতা ও দাতা সমাজসেবী তপন মন্ডল গত ১ জানুয়ারি ২০২৬ ” রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ” এর প্রতিষ্ঠাতা ও দাতা তপন মন্ডল হৃদ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দাদু রামকৃষ্ণ মন্ডল এর স্মৃতি রক্ষার্থে পিতা সমাজসেবী তপন মন্ডল এর স্বপ্নের চালু করা ” রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ” ২০২৬ এ প্রয়াত সমাজসেবী তপন মন্ডল এর সুযোগ্য পুত্রদ্বয় ” অগ্ৰগতি ” সংগঠন এর বর্তমান সম্পাদক সমাজসেবী অতনু মন্ডল ও অনুভ মন্ডল আয়োজন ও দান করে দাদু রামকৃষ্ণ মন্ডল ও পিতা সমাজসেবী তপন মন্ডল এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন।
” রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ” – ২০২৬ এই বছর ২২ তম বর্ষে চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় ” অমরাগড়ী এ্যাথলেটিক্স ক্লাব ” এবং ” খালনা পারিজাত ক্লাব ” অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় প্রথমার্ধে ” অমরাগড়ী এ্যাথলেটিক্স ক্লাব ” ২ গোল করে।দ্বিতীয়ার্ধে কোনো দল আর কোনো গোল না করায় ” অমরাগড়ী এ্যাথলেটিক্স ক্লাব ” ২ – ০ গোলে জয়লাভ করে চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন আমতা – জয়পুর থানা স্পোর্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি অষ্ট কুমার ধাওয়া, কার্যকরী সভাপতি নিখিল সামন্ত, সাধারণ সম্পাদক সুখেন্দু পাছাল, সম্পদ ভট্টাচার্য, রেজাউল করিম, রসপুর বীণাপাণি ক্লাব এর সম্পাদক মলয় দাস, সমাজসেবী গৌতম দলুই, সমাজসেবী মানব খামরুই, অগ্ৰগতি যোগ ও ন্যাচারোপ্যাথি কলেজ এর অধ্যক্ষ পরিতোষ হাজরা, অগ্ৰগতি সংগঠনের বর্তমান সম্পাদক তথা রামকৃষ্ণ মন্ডল স্মৃতি ফুটবল চ্যালেঞ্জ কাপ ২০২৬ এর দাতা প্রয়াত সমাজসেবী তপন মন্ডল এর সুযোগ্য পুত্রদ্বয় সমাজসেবী অতনু মন্ডল ও অনুভ মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চূড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় খেলোয়াড়দের ব্যক্তিগত ক্রীড়াশৈলী প্রদর্শন পুরষ্কার, খেলার পরিচালক, সহ পরিচালকদের পুরষ্কার প্রদান করা হয়।ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করা হয় বাবুয়া শী কে।জয়ী দল অমরাগড়ী এ্যাথলেটিক্স ক্লাব – কে সুদৃশ্য ট্রফি ও নগদ ৭,০০০(সাত হাজার) টাকা এবং পরাজিত দল খালনা পারিজাত ক্লাব – কে সুদৃশ্য ট্রফি ও নগদ ৫,০০০(পাঁচ হাজার) টাকা উপস্থিত অতিথিবৃন্দ তুলে দেন। খেলার শুরু থেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত মাঝে মধ্যেই রামকৃষ্ণ মন্ডল প্রসঙ্গে আলোকপাত করে সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্ৰগতি সংগঠনের কম্পিউটার সমাজসেবী মুস্তাক আলি মন্ডল।

