হাওড়ার বালি নিমতলায় নিবেদিতা সেতুর নিচে ভোররাতে ভয়াবহ আগুন, চারটি দোকান পুড়ে ছাই

জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়ার বালি নিমতলায় নিবেদিতা সেতুর নিচে ভোররাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের পাশে একটি বস্তি থাকায় আতঙ্কে এলাকাবাসী বাইরে বেরিয়ে আসেন। দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *