নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ,রাজ্যে এই প্রথম নতুন বিজেপি সরকারের মাসখানেকের মধ্যেই সীমাবদ্ধতার কারণে, নতুন রাজ্য কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।263, জনকে নিয়ে গঠিত হয়েছে বিজেপির নতুন কার্যকরী কমিটি। পার্টীর গঠন তন্ত্র অনুসারে পার্টীর সক্রিয় সদস্য, এম এল এ, এমপিদের নিয়ে গঠিত হয়েছে বিজেপির রাজ্য কার্যকরী কমিটি। হাওড়া গ্রামীণ জেলা থেকে স্হান পেয়েছে অরুণ উদয় পাল চৌধুরী, নবীন পারাল, শিব শংকর বেজ, অসিত হাজরা, জ্যোৎস্না রায়। নতুন রাজ্য কার্যকরী কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা সহ গৌরিক অভিনন্দন জানান শুভাকাঙ্ক্ষী, সমাজকর্মী ও হাওড়া গ্রামীণ জেলার প্রথম যুব মোর্চার তৎকালীন আহ্বায়ক পীরজাদা সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক, বাবু হক সাহেব। তাঁর হাত ধরেই হাওড়া গ্রামীণ জেলা পার্টিগত ভাবে প্রথম যুব মোর্চার পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সেই বামফ্রন্টের আমলে জেলার প্রথম পার্টী সভাপতি ছিলেন মনিলাল বসু। তার আহ্বান সচেতনতার উদয় হোক, মানবাধিকার ও মানবতার জয় হোক, সবাই ভাল সুস্থ ও সবল কর্মঠ থাকুন সবসময়, সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে দেশের ও দশের সেবামূলক কাজে এগিয়ে আসুন।

