নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃবাগনান জনকল্যান সমিতির ব্যবস্থাপনায় ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীন ডেভেলপমেন্ট কমিশনার (হস্তশিল্প)-এর সহযোগিতায় ব্যাঁটরা ইয়ং এথলেটিক ক্লাবের প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী গান্ধী শিল্প বাজার (জেলা স্তর)-এর আজ শুভ উদ্বোধন করলেন হ্যান্ডিক্র্যাপ্ট সার্ভিস সেন্টারের রিজিওনাল ডাইরেক্টর সন্মানীয় শ্রী সন্দিপ কুমার মহাশয়। এছাড়াও এসিস্ট্যান্ট ডাইরেক্টর (হ্যান্ডিক্র্যাপ্ট) সম্মানীয় শ্রী সুদর্শন দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবী ড. অনির্বাণ সামন্ত মহাশয় ও ব্যাঁটরা ইয়ং এথলেটিক ক্লাবের কর্মকর্তাগন। ব্যবস্থাপনায় ছিলেন বাগনান জন কল্যান সমিতির কর্নধার শ্রী হিমাংশু রায় ও মেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী শ্রী সন্দিপ প্রামানিক মহাশয়। উক্ত সভায় গান্ধী শিল্প বাজারের উদ্দেশ্য ও বর্তমানে এর প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন অতিথিবৃন্দরা তদের মূল্যবান বক্তব্য রাখেন। এই মেলায় বিভিন্ন রাজ্য থেকে ৪০ জন হস্তশিল্পীরা তাদের হাতের তৈরী সামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছে। বন্দেমাতরম সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনার পর সংগঠনের পক্ষ থেকে সম্মানীয় অতিথিদের উত্তরীয় ও ফুলের বুকে -তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় । প্রদীপ প্রজ্জ্বলন করেন রিজিওনাল ডাইরেক্টর সন্মানীয় সন্দিপ কুমার সহ অন্যান্য অতিথিবৃন্দগন। সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

