পাট কাটার পর ধান রোপণ চলছে জোরদার আমতার বিভিন্ন এলাকায়

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন স্থানে পাট কাটার পর ধান রোপণ করার কাজ চলছে জোরদার। এলাকার কৃষক সৌরভ রায় ও বিলাস দলুই বলেন দিনকে দিন চাষের খরচ বেড়েই চলেছে, ধান বীজ থেকে বপন করা দেখ ভাল করা সার কিট নাশক, পুষ্টি ঔষধ থেকে কাটা, ঝাড়া গাদা, গোলা জাত করা পর্যন্ত। খরচের শেষ,হিসাব নেই, লোকাল, ব্যাঙ্ক, কৃষি সমবায় থেকে বেশিরভাগ লোন নিয়ে চাষাবাদ করতে হয়। দিনকে দিন চাষাবাদে খরচ বেড়েই চলেছে,তার সঙ্গে পাল্লা দিয়ে কোথায় চাষের জল সমস্যা, রোগনালা নিত্য নতুন দেখা যাচ্ছে। তার পর প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে। সেই সময় কৃষক কে দিশেহারা হয়ে পড়তে হয়। রাজ্যে নতুন সরকারের কাছে ভরসা, প্রত্যাশা,আশা কৃষক, শ্রমিকদের খোঁজখবর নিয়ে পরিবর্তনের সুফল সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন সমীর দলুই ও সুশান্ত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *