নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই। আদিবাসী গৌরব অর্জনে, আজকে হুল দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে, নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে হুল দিবস উদযাপন করা হয়েছে। সারা দিন ধরে বিন পুরের বিধায়ক ডঃ প্রণত টুডু অংশ নেন,তার খণ্ড চিত্র তুলে ধরা হয়েছে।গিদনী মডেল স্কুল, পরিহাটি , শিলদা স্কুল মাঠ, মুকুট মনিপুর একলব্য মডেল আবাসিক স্কুল মাঠ, দোবাটি গোয়াল তোড় এ হুল দিবসের নানা ধরনের অনুষ্ঠানে মিলিত হন ডঃ প্রণত টুডু। তিনি হুল দিবসের বিভিন্ন তথ্য তুলে ধরেন আগামী প্রজন্মের কাছে।জয় জোহার জয় হুল এ শ্রদ্ধা নিবেদন করে সকলকে দেশের ও দশের সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান শিক্ষার্থী সিরাজাম মনিরা।

