নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ হাওড়া গ্রামীণ জেলার উদয় নারায়ণপুর থানা , ব্লক ও বিধানসভার কুড়চি শিবপুর জিপির অন্তর্ভুক্ত বকপোতা ব্রীজের নিকট উদয় নারায়ণপুর রাজ্য হাসপাতালে করুণ চিত্র দেখা গেল।গত সরকারের আমলে হাওড়া জেলা পরিষদের রুপায়নে উন্নত মানের তিনটি শীতল পানীয় জলের সুদৃশ্য স্টল রয়েছে, কম্পাউন্ডের ভেতরে যেখানে রুগি ভর্তি থাকেন ওখানে দুটি ও একটি আউট ডোর ও অফিস চত্বরে।রুগি ভর্তির স্থানের একটি জল বের হচ্ছে না আর একটি থেকে অল্প পড়ছে, দীর্ঘ সময় দিয়ে জল ধরতে হচ্ছে। অফিসের টি ভাল আছে।রুগিরা যে ভর্তি আছেন কি মহিলা ও কি পুরুষের স্নান, পেসাব ও পায়খানা রুম, ঘরের করুন চিত্র দেখা গেল দরজা খোলা, ভাঙ্গা।কি রুগি কি দেখভাল জন বাড়ির লোকজন নিদারুণ সংকটজনক পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

