নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হাওড়ার বাগনানে গত ১৭ জুন বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বাগনানে গিয়ে বিজেপি কর্মীর বাড়িতে স্মরণসভায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন। নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাগনান এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

