কলকাতায় হাজরা মোড়ে বলিদান দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বলিদান দিবস উপলক্ষে কলকাতার হাজরা মোড়ে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রক্তদাতাদের তাদের এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষেরাও শ্রদ্ধা নিবেদন করেন।

রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ ও আত্মত্যাগের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় এই কর্মসূচির মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *