নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ হাওড়ার ময়দানে ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় ও দীপক বামান, আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত।
নেতৃবৃন্দ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এই অনুষ্ঠানে বহু দলীয় কর্মী, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

