আমতা জয়পুরে দিনের আলোয় লক্ষ্মী জনার্দন মন্দিরে চুরি‌, এলাকায় চাঞ্চল্য

Uncategorized হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আমতা জয়পুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর অবিশ্বাস্য ঘটনা। গ্রামীণ হাওড়ার আমতা ২ ব্লকের জয়পুরে দিনের আলোয় ঐতিহ্যবাহী লক্ষ্মী জনার্দন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার সকালে হরিনাম করতে আসার ভান করে এক ব্যক্তি মন্দিরে ঢুকে জপ করতে থাকেন, আর সেই সুযোগে দু’ টি শঙ্খ, শঙ্খদানি, ঘট, আম্রশরসহ একাধিক পূজার সামগ্রী চুরি করে পালিয়ে যান। এলাকাবাসীদের দাবি, এই মন্দিরে আগে কখনও এমন চুরির ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *