নিজস্ব সংবাদদাতা,আরএনবি : আজ থেকে শুরু হয়েছে পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অম্বুবাচী মেলা। অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে চার দিন ধরে এই মেলার আয়োজন করা হয়েছে।
আসামের গুয়াহাটিতে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরে প্রতি বছরের মতো এই ঐতিহ্যবাহী অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন। তাই বিশেষ নিয়ম ও আচার মেনে এই উৎসব পালন করা হয়।
এই মেলায় দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত, সাধু-সন্ন্যাসী ও তান্ত্রিক সাধক নীলাচল পাহাড়ে আসেন।

