নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ অষ্টাদশ বিধানসভা নির্বাচনের আগে,হাওড়া গ্রামীণ জেলার আমতা বিধানসভার আমতা দুই ব্লকের জয়পুর থানার অমরাগড়ী জিপির ঘনশ্যামচক দক্ষিন পাড়া কাঠপোল থেকে ওস্তাদজী পাড়া ,দুই মাজার শরীফ, ডাঙ্গা ,কাঠপোল হয়ে অমরাগড়ী দক্ষিণ হয়ে অমরাগড়ী ওল্ড এজ হোম প্রর্যন্ত 2000,মিটার দৈর্ঘ,ইঁট পাতা ঢালাই পথ হওয়ার পরিকল্পনা থাকলেও। অপরিকল্পিত ভাবে তৎকালীন পরিবেশ পরিস্থিতিতে শুরু হয় যত্রতত্র যেমন তেমন ইচ্ছা মতো ,যেমন খুশিভাবে ।ভোটের জন্য কিছুদিন বন্ধ থাকে, প্রাকৃতিক বিপর্যয় ঝড় , বৃষ্টিতে আমজনতার চরম ভোগান্তি পোহাতে হয় এই পথে, পথের ক্ষয়ক্ষতি হয়, ধস নামে।পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায়।প্রায় এক কোটি টাকার ইট পাতা ঢালাই পথ অবিলম্বে তদন্ত করে যথাযথ ভাবে তৈরী করা হোক আমজনতার দাবী

