হুগলি তারকেশ্বরে শ্রীশ্রী মহাদেব মন্দির দর্শন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ হুগলির তারকেশ্বর মন্দিরে গিয়ে শ্রীশ্রী মহাদেবের দর্শন ও বিশেষ পূজা অর্চনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বাবা তারকনাথের চরণে প্রণাম জানিয়ে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সকল মানুষের মঙ্গল কামনা করেন।

মন্দিরে পূজা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিক, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, দলীয় নেতৃত্ব এবং অসংখ্য ভক্ত। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে পূজা-অর্চনার পর তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *