সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আজ ‘জনতার দরবার’-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার কথা মুখ্যমন্ত্রীর কাছে বলেন।

এদিন বহু মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের এলাকার উন্নয়ন, নাগরিক পরিষেবা, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ‘জনতার দরবার’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কথা সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে উপস্থিত মানুষ স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *