উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে বিজেপি কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উত্তরবঙ্গে এসে শিলিগুড়িতে বিজেপি কর্মী ও সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দর থেকে শুরু করে দলীয় কার্যালয় পর্যন্ত সর্বত্র দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ ও ভিড় চোখে পড়ে। মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া, দলীয় পতাকা ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান বিজেপি কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের মানুষের প্রতি বিজেপির বিশেষ দায়বদ্ধতা রয়েছে। ২০০৯ সাল থেকে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে যে সমর্থন ও স্বীকৃতি দিয়েছেন, সেই ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করা হবে।

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “প্রত্যেক মাসে আমি উত্তরবঙ্গে আসব। এখানকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখব এবং উন্নয়নের কাজ কতটা এগোচ্ছে, তা নিজে খতিয়ে দেখব।” তাঁর এই ঘোষণায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

শিলিগুড়ির দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *