নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ হাওড়া জেলার পালিয়াড়া জয়নগর এলাকায় মা সন্তোষী পূজা। সকাল থেকেই মন্দির ও পূজামণ্ডপে ভক্তদের ভিড় দেখা করা যায়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এই পূজার আয়োজন করা হয়েছে। ভক্তরা উপোস থেকে মা সন্তোষীর পূজা দিচ্ছেন।পূজাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। পূজামণ্ডপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুল, আলো ও বিভিন্ন সাজসজ্জায়। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছিল।

