ঝাড়গ্ৰামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপচে পড়া ভিড়

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ ঝাড়গ্রামে অনুষ্ঠিত হলো বিশাল জনসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভাকে ঘিরে দেখা গেল মানুষের ঢল। সভাস্থল থেকে শুরু করে আশপাশের বিস্তীর্ণ এলাকা যতদূর চোখ যায়, শুধু মানুষের মাথা আর তৃণমূল কংগ্রেসের পতাকায় ঘেরা চারদিক।

দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই জনসভায় যোগ দেন। গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ, মহিলা সব শ্রেণির মানুষের উপস্থিতি দেখা যায় । মানুষের উচ্ছ্বাস, স্লোগান, পতাকার ঢেউ সব মিলিয়ে এক পরিবেশ তৈরি হয়, যা সহজেই নজর কেড়েছে সকলের।

এই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “বাংলার অধিকার রক্ষার লড়াইয়ে জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। বক্তৃতায় রাজ্যের উন্নয়ন, সামাজিক সুরক্ষা প্রকল্প, গ্রামীণ উন্নয়ন ও মানুষের পাশে থাকার অঙ্গীকার তুলে ধরা হয়।

সভার শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানানো হয় আগামী নির্বাচনে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে। এই বিপুল জনসমাগম এবং মানুষের উৎসাহ দেখে স্পষ্ট হলো, ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের ভিত্তি আরও মজবুত হচ্ছে এবং আসন্ন নির্বাচনে তার প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *