কাউন্টিংয়ের আগে চূড়ান্ত প্রস্তুতি, ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের বার্তা দিলেন মমতা–অভিষেক

জিরো নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ভোট গণনায় একটুও ফাঁক রাখতে নারাজ তৃণমূল—প্রতিটি টেবিলে নজরদারি, সতর্কতার উপর জোর নেতৃত্ব।ভোট গণনার আগে সংগঠনকে আরও মজবুত করতে শনিবার ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিকেল ৪টের সময় রাজ্যের ২৯১টি কেন্দ্রের সমস্ত কাউন্টিং এজেন্টদের একযোগে বিশেষ বার্তা দেবেন তাঁরা। ফলে নির্বাচনের ফল ঘোষণার আগে শনিবারের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সরাসরি বার্তা দেওয়া হয়—গণনার প্রতিটি ধাপে সতর্ক থাকতে হবে এবং কোনও অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে। সূত্রের খবর, আসন্ন ভোট গণনাকে ঘিরে কোনও ঝুঁকি নিতে চাইছে না শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল। সেই কারণেই আগেভাগে সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, এবারের নির্বাচনে তাঁর দল অন্তত ২২৬টি আসনে অবশ্যই জয়লাভ করছে। রাজনৈতিক মহলের ও দাবি, দীর্ঘদিনের প্রচার ও ভোটের ময়দানে যে পরিশ্রম করা হয়েছে, আগামী সোমবার সেই পরিশ্রমে ‘ফসল’ ঘরে তোলার পালা। গণনাকেন্দ্রে যাতে বিন্দুমাত্র কোনও খামতি না থাকে এবং দলের এজেন্টরা যাতে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকেন, তা নিশ্চিত করতেই এই মেগা ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের এক প্রবীণ নেতার মতে, এবারের গণনা কেবল সংখ্যার লড়াই নয়, বরং ভিতরে এক কঠিন ‘স্নায়ুর লড়াই’ হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের বিরুদ্ধে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে জোর দেবেন গণনার সময় উপস্থিতএজেন্টদের ভূমিকার উপর। তিনি জানান, প্রতিটি রাউন্ডের গণনা, ইভিএম ও ভিভিপ্যাট মিলিয়ে দেখা—সব ক্ষেত্রেই নজরদারি বাড়াতে হবে। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, কাউন্টিং হলের ভেতরে এবং বাইরে কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, সেই নিয়েও বিস্তারিত নির্দেশ দেওয়া হবে। কোনও সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনার ও নির্দেশ দেওয়া হবে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেখানে ক্রমশ তপ্ত, সেখানে ভোট গণনাই নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল। এই অবস্থায় আগাম প্রস্তুতি নিয়ে সংগঠনকে চাঙা রাখার কৌশল নিয়েছে তৃণমূল।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈঠক শুধুমাত্র সাংগঠনিক বার্তা নয়, বরং কর্মীদের মানসিকভাবে প্রস্তুত করার একটি কৌশলও। কারণ ভোটের দিন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ গণনার দিনও।
এবারের বৈঠকে দলনেত্রী এবং অভিষেক দুজনেই সরাসরি এজেন্টদের পাঠ দেবেন। সাধারণত গ্রামাঞ্চলের অনেক এজেন্টেরই ইভিএম আসার পর কি করণীয় বা কত রাউন্ড গণনা হবে, সেইসব খুঁটিনাটি বিষয়ে সম্যক ধারণা থাকে না। ৮গণনাকেন্দ্রের ভিতর ঠিক কী করা যাবে আর কী ঠিক কী করা যাবে না, কোন কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, শনিবারের এই বৈঠক থেকে সেই নির্দেশিকাই দেবেন তৃণমূলের শীর্ষ দুই নেতৃত্ব। সব মিলিয়ে, ভোট গণনার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ তৃণমূল। নেতৃত্বের বার্তা স্পষ্ট—“সতর্ক থাকুন, সংগঠিত থাকুন, এবং প্রতিটি ভোটের সুরক্ষা নিশ্চিত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *