অবহেলায় জঙ্গলে ঢেকেছে উদয়নারায়নপুর কৃষক বাজার

Uncategorized জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুরের পাঁচারুল অঞ্চলের কুমারপুর গ্রামে অবস্থিত উদয়নারায়নপুর কৃষক বাজার একসময় এলাকার কৃষক ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক পরিচর্যার অভাবে আজ সেই কৃষক বাজারের অবস্থা খুবই খারাপ হয়ে উঠেছে। পুরো এলাকাটি এখন ঝোপঝাড় ও আগাছায় ঢেকে গেছে। কোথাও কোথাও এতটাই জঙ্গল গজিয়ে উঠেছে যে ভেতরে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে।

এর ফলে বাড়ছে নানা ধরনের বিপদের আশঙ্কাও। আগাছা ও জঙ্গলের কারণে সাপসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর উপদ্রব বেড়ে গেছে।

এই কৃষক বাজার একসময় গ্রামের মানুষের জন্য আশ্রয়স্থল হিসেবেও কাজ করত। বন্যার সময় নীচু এলাকার বাড়িগুলো ডুবে গেলে অনেক পরিবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখানে এসে বসবাস করতেন।

স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এলাকাটি পরিষ্কার করে আগের মতো ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে আবার এমন অবহেলা না হয়, তার জন্য নিয়মিত নজরদারির ব্যবস্থা করতে হবে।

গ্রামবাসীদের আশা, প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এবং এই গুরুত্বপূর্ণ কৃষক বাজার আবার আগের মতো হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *