হিয়ারিং ইস্যুতে তুলকালাম বাসন্তিতে দুর্ভোগে সাধারণ মানুষ

Uncategorized ক্রাইম নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হিয়ারিংকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ফের চরম উত্তেজনা। বাসন্তীর BDO অফিস সংলগ্ন শুনানি কেন্দ্র ‘কর্মতীর্থ’-এ সোমবার ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে। টেবিল-চেয়ার ভাঙচুরের পাশাপাশি এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই একজন আহত হন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ,হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সেই অভিযোগকে সামনে রেখেই এদিন প্রথমে শুনানি কেন্দ্রের ভিতরে বিক্ষোভ শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়ায় কর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। এরপর বিক্ষোভকারীরা রাজ্য সড়কে নেমে এসে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে।অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী,স্কুল-কলেজ ও অফিসযাত্রীরা।
উল্লেখযোগ্যভাবে,গতকালকের উত্তেজনার পর আজও একই অবস্থা ওই এলাকায়।বিক্ষোভ ও পথ অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছ গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের তরফে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,ভাঙচুর ও অবরোধের ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি,হিয়ারিংয়ের নামে হয়রানি বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। বাসন্তী জুড়ে এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *