আবাস প্রকল্পে কাটমানি,তদন্তের দাবিতে সরব উপভোক্তা

ক্রাইম নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
আবাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই হাজির স্থানীয় নেতা।ভয় দেখিয়ে ৮ হাজার টাকা হাতানোর অভিযোগ উঠল ব্লক তৃণমূল যুব সহ-সভাপতির বিরুদ্ধে।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ইসলামপুর এলাকায়।
অভিযোগকারীর নাম ইলিয়াস খাঁ তিনি পেশায়একজন দিনমজুর।কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আবাস যোজনার টাকা পেয়েছেন। তাঁর দাবি,আবাসের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার পরই অভিযুক্ত নেতা তাঁর বাড়িতে যান।নানা অজুহাতে এবং ভয় দেখিয়ে ৮ হাজার টাকা দাবি করেন।এবং টাকা না দিলে ভবিষ্যতে কিস্তি পেতে সমস্যা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি উপভোক্তার।
অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ব্লক তৃণমূল যুব সহ-সভাপতি এবং এক পঞ্চায়েত সদস্যের স্বামী বলেও জানা গিয়েছে।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এই বিষয়ে উপভোক্তা ইতিমধ্যেই ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।প্রশাসন সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত নেতার দাবি, তিনি এই ধরনের কোনও কাজ করেননি।তাঁর কথায়,“আমি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।কাউকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। হয়তো বিজেপির কাছ থেকে কোনও সাহায্য পেয়েছে,তাই আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে।আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় ,তাহলে যা শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব।”ঘটনা ঘিরে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে এলাকায়।এখন দেখার বিষয়,প্রশাসনিক তদন্তে কী উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *