নাবালিকা ধর্ষণে উত্তাল ডোমজুড়,তদন্তে নেমেছে পুলিশ

ক্রাইম নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ফের নাবালিকা ধর্ষণ।এবার হাওড়া জেলার ডোমজুড় এলাকায়।ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।অভিযোগ,৭ বছরের এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি নির্মীয়মাণ বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পরিবারের অভিযোগ,রাস্তা তৈরির কাজে যুক্ত থাকা এক যুবক মধ্যপবস্থায় কৌশলে নাবালিকাকে একটি নির্মীয়মাণ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়।কোনওভাবে সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি পরিবারকে জানালে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে।নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এক প্রত্যক্ষদর্শীর কথায়,”লোকটি সবসময় নেশা করে থাকে,ওই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে উল্টে পরেও গিয়েছিল।তারপর মেয়েটিকে জোর করে ডেকে নিয়ে গিয়ে ওই কান্ড ঘটায়।”

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা।নাবালিকার নিরাপত্তা ও মানসিক সহায়তার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *