অক্সিজেন সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড,আশঙ্কায় স্থানীয়রা

Uncategorized ক্রাইম নিউজ জিরো নিউজ ডেভলপমেন্ট নিউজ তৎকাল নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড।এবারের ঘটনা কাঁকুড়গাছির।মাঝরাতে কাঁকুড়গাছি এলাকায় অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। শনিবার গভীর রাতে প্রায় দু’টো নাগাদ ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আশেপাশে থাকা আরও কয়েকটি গোডাউনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দমকল বিভাগের মোট ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।এবং আগুন নেভাতে শুরু করে। দমকল সূত্রে জানা গিয়েছে,প্রথমে ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত ছিল।পরে আগুন নিয়ন্ত্রণে এলে ইঞ্জিনের সংখ্যা কমিয়ে আনা হয়।

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল। ভিতরে এখনও দু’টি ইঞ্জিন কুলিং প্রক্রিয়ায় কাজ করছে।বাইরে নিরাপত্তার স্বার্থে আরও তিনটি ইঞ্জিন প্রস্তুত রয়েছে।মোট ৬টি ইঞ্জিন বর্তমানে সক্রিয় অবস্থায় কাজ করছে।

স্থানীয় এক বাসিন্দার দাবি,ঘটনার আগের দিন কাছাকাছি একটি বাড়ির সামনে আগুন জ্বালানো হয়েছিল।সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে তাঁর অনুমান।তবে দমকল সূত্রে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

নিরাপত্তার জন্য গোডাউনের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।পুরো পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে দমকল।ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *