উনত্রিশে উদয়নারায়নপুরে উদিত হবে জন উচ্ছ্বাস

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট নিউজ

নিজস্বপ্রতিবেদক :- দুয়ারে নির্বাচন, সমালোচনাও পিছনে সমান তালে চলছে। নবান্নের দিকে তাকিয়ে আমজনতা। সেই পথ ধরে উন্নয়নের খতিয়ান হাতে উন্নয়নের কান্ডারী  উদয়নারায়নপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা একের পর এক তাঁর নির্বাচনী জনসংযোগ সারছেন। থেমে নেই জনতার ঢলও। সমীরবাবু যেখানেই যাচ্ছেন সেখানেই জনতার স্রোত আর হাজার হাজার মানুষের আশীর্বাদ আছড়ে পড়ছে। বিধায়ক সাহেবের কথায়, গণতন্ত্রে মানুষই গণদেবতা। আমি মানুষের সাথে ছিলাম আছি থাকবো। মানুষই আমার আত্মার আত্মীয়।

স্থানীয় এক সাধারণ মানুষের কথায়, সমীরবাবু আমাদের একমাত্র ভরসা, উনি আমাদের মাথার ছাদ। ওনাকে পেয়ে আমরা আজ বেঁচে থাকার রসদ পাচ্ছি। উনি আরও বলেন এবার এমেলে সাথে পঞ্চাশ হাজারের বেশি ভোট জিতবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *