নিজস্ব সংবাদদাতা, আরএনবি : হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসী বেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে আজকে পঁচিশে আগষ্ট মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে পীরের সিলসিলা মোতাবেক পরিচালিত হয় ইসলাম ধর্মের প্রবক্তা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে ঈদে মিলাদুন্নবী ও বড়ো পীর , পীরানে পীর আব্দুল কাদের জিলানী রঃ আঃ সাহেবের স্মরণে এগারো শরীফ অনুষ্ঠিত হয়। ধর্ম আলোচনা করেন পীর রফিকুল ইসলাম খান, পীরজাদা সহিদুল ইসলাম খান প্রমুখ। উপস্থিত সকলকে তাবারুক ও শিন্নি দেওয়া হয় বলে জানান পীরজাদা আমীরুল ইসলাম খান ও আবেদুল ইসলাম খান। দেশের বিভিন্ন স্থানের ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীরা সমবেত হন, বিশ্বের সকলের শিক্ষা, সুখ, শান্তি, সুস্থতা, মঙ্গল, সমৃদ্ধি কামনা করে দোয়ার , প্রার্থনা করা হয় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানান সভাপতি এম ডি মোক্তার আমাদের প্রতিনিধিকে। এলাকায় গিয়ে দেখা গেল এক ভাবগম্ভীর পরিবেশে আট থেকে আশি বছরের নর ,নারী শিশুসহ ধর্মপ্রাণ মানুষের মিলন মেলায় মিলিত হন। দেশের ঐক্য, সৌভ্রাতৃত্ব,সংহতি ও সম্প্রতি,সার্বভৌমত্বকে রক্ষা করতে শিক্ষা , সচেতনতা ও অসহায়দের পাশে থাকতে সেবা কর্মের উপর গুরুত্বারোপ করা হয়।

