১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনায় মৃত্যু ২

Uncategorized ব্ল্যাক নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: হাওড়ায় ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। জগৎবল্লভপুরের পর এবার ডোমজুড়ে।দুইজনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
১৬ নম্বর জাতীয় সড়কের নিবরা বাসস্ট্যান্ডের কাছে বাস ধরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা।সেইসময় দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে। এর ফলে বাইকটি ছিটকে পড়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।গুরুতর আহত মহিলা কে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।বাইকে থাকা আরও এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।
একইদিনে আরও ভয়াবহ দুর্ঘটনানায় আহত ৯ জন।পশ্চিম মেদিনীপুরেও ঘটে আরেকটি বড় দুর্ঘটনা।দুর্গাপুর থেকে নয়াগ্রাম যাওয়ার পথে শালবনী থানার গোদাপিয়াশালের কাছে যাত্রা পাড়ার কর্মীদের নিয়ে আসা একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।ঘন কুয়াশার কারণে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে বাসটি। বাসে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৯ জন গুরুতর আহত হয়েছেন।আহতদের দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এবং বর্তমানে বাকিরা চিকিৎসাধীন।দুই জেলায় একইদিনে পথ দুর্ঘটনায় মৃত্যু ও আহতদের খবরে উদ্বেগ বাড়ছে।স্থানীয়দের দাবি, শীতের কুয়াশা বাড়ায় রাস্তার নিরাপত্তায় প্রশাসনের বিশেষ নজরদারি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *