শপথ গ্রহণের পরই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই পৌঁছে যান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সেখানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধুতি ও গৈরিক পাঞ্জাবি পরে বাঙালি সাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং প্রণাম জানান। উপস্থিত সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও এদিন উৎসাহ ছিল […]

Continue Reading

জায়ান্ট স্ক্রিনে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলেন উদয়নারায়নপুরের মানুষ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : জায়ান্ট স্ক্রিনে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করলেন উদয়নারায়নপুরের সাধারণ মানুষ। উদয়নারায়নপুর বাসস্ট্যান্ড চত্বরে উদয়নারায়নপুর বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের। সকাল থেকেই বহু মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান দেখার জন্য। জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান সম্প্রচার […]

Continue Reading

ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, মঞ্চে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন […]

Continue Reading

আগামীকাল প্রকাশ মাধ্যমিকের ফল

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীদের মনে এখন উৎকণ্ঠা, তবে প্রস্তুত শিক্ষা দফতর ও পর্ষদ। রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর এখন পর্ষদের ঘোষণার দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল থেকেই ওয়েবসাইট ও স্কুলের মাধ্যমে ফল জানা যাবে বলে জানিয়েছে West Bengal Board of Secondary Education। । গত সপ্তাহেই […]

Continue Reading

অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত শুভেন্দু’র আপ্ত সহায়ক চন্দ্র নাথ রথ।

৬ মে বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর অনেক রাউন্ড গুলি চালানো হয়, যারফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বিজেপির সক্রিয় সদস্য এবং ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ আপ্তসহায়ক (PA) ছিলেন।বুধবার রাতে চন্দ্র নাথ রথ বিধানসভার কাজ […]

Continue Reading

প্রদীপের তলায় অন্ধকার?

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড দখলমুক্ত করার যে ‘কড়া বার্তা’ শাসক দল দিয়েছে, তা শেষ পর্যন্ত সদিচ্ছার প্রতিফলন হবে নাকি নিছক রাজনৈতিক চমক হয়ে থাকবে—সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।অভিযোগ উঠেছে, খোদ শাসকদলের এক নেতার ছত্রছায়ায় চলছে ফুটপাত দখল। এমতাবস্থায়, “দখলমুক্ত মানেই সম্পূর্ণ দখলমুক্ত”—এই আপ্তবাক্যটি কি সত্যিই বাস্তবে রূপ পাবে?প্রশাসনের সামনে এখন কঠিন পরীক্ষা। […]

Continue Reading

তৃণমূলের দলীয় কার্যালয় রং বদলে বিজেপির দখলে, স্বেচ্ছায় দিল তৃণমূল দাবি বিজেপির

ধর্মপুর ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ধর্মপুর বাজার সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেল বিজেপির পার্টি অফিস। এ বিষয়ে বিজেপি কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পূর্বে ওই পার্টি অফিসটি ছিল কংগ্রেসের। তৃণমূল ক্ষমতা আসার পরে জোরজুলুম করে পার্টি অফিসটি দখল করে নেয়। পরবর্তীতে আমরা যখন ক্ষমতায় আসি তৃণমূলের কর্মীরা স্বেচ্ছায় এই পার্টি অফিসটি আমাদের দিয়ে […]

Continue Reading

রবির কিরণে ‘গেরুয়া’ শিবিরের প্রথম সরকার গঠন

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ রাজনৈতিক লড়াই, কৌশল আর সংগঠনের জোরে অবশেষে সূর্যোদয়ের মতোই উজ্জ্বল সূচনা—রাজ্যে প্রথমবার ক্ষমতার মসনদে বসতে চলেছে ‘গেরুয়া’ শিবির। সম্পূর্ণ বাঙালিয়ানার মোড়কে শপথ গ্রহণের দিন সকালেই যেন এক নতুন অধ্যায়ের সূচনা সূচিত হবে, যেখানে পরিবর্তনের প্রত্যাশায় মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ। বহু প্রতীক্ষার পর অবশেষে ‘গেরুয়া’ শিবির তাদের প্রথম সরকার গঠনের পথে। নির্বাচনী ফল […]

Continue Reading

কৌশল, নেতৃত্ব ও সংগঠনের সমন্বয়ে এক দশকে অভূতপূর্ব উত্থান

*নিজস্ব সংবাদদাতা:* National Democratic Alliance-এর মাত্র এক দশকের কিছু বেশি সময়ে ৭টি রাজ্য থেকে ২২টি রাজ্যে শাসন বা জোটের অংশীদারিত্ব— এই দ্রুত বিস্তার ভারতের রাজনৈতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। কেন্দ্রের ক্ষমতা দখলের পর থেকে ধারাবাহিকভাবে রাজ্য রাজনীতিতে প্রভাব বাড়িয়ে, দেশের রাজনৈতিক মানচিত্রকে অনেকাংশে ‘গেরুয়া’ রঙে রাঙাতে সক্ষম হয়েছে এই জোট। ২০১৪ সালে নরেন্দ্র মোদী-র নেতৃত্বে […]

Continue Reading

রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল ।অপ্রতাশিত ভাবে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আত্ম মর্যাদায় বিজেপি ।পঁচিশে বৈশাখ শপথ গ্রহন হতে পারে বলে বিজেপি সূত্রে জানা গেছে।গণনায় ফল প্রকাশের পর থেকে দিকে দিকে বিরোধী দলের অফিস,নেতা, নেত্রী, কর্মী সমর্থক ও জনপ্রতিনিধি উপর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে, সে […]

Continue Reading