ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, মঞ্চে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ,অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন […]

Continue Reading

কৃতী ছাত্রের সাফল্যে গৌরবান্বিত খিলা গোপীমোহন শিক্ষা সদন

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এবছর চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ্যে আসতেই গর্বে উজ্জ্বল হল খিলা গোপীমোহন শিক্ষা সদন। বিদ্যালয়ের এক কৃতী ছাত্র সাগ্নিক ভৌমিক রাজ্যস্তরে দশম স্থান এবং বিদ্যালয়ে […]

Continue Reading

আগামীকাল প্রকাশ মাধ্যমিকের ফল

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীদের মনে এখন উৎকণ্ঠা, তবে প্রস্তুত শিক্ষা দফতর ও পর্ষদ। রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবকের নজর এখন পর্ষদের ঘোষণার দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল থেকেই ওয়েবসাইট ও স্কুলের মাধ্যমে ফল জানা যাবে বলে জানিয়েছে West Bengal Board of Secondary Education। । গত সপ্তাহেই […]

Continue Reading

রবির কিরণে ‘গেরুয়া’ শিবিরের প্রথম সরকার গঠন

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ রাজনৈতিক লড়াই, কৌশল আর সংগঠনের জোরে অবশেষে সূর্যোদয়ের মতোই উজ্জ্বল সূচনা—রাজ্যে প্রথমবার ক্ষমতার মসনদে বসতে চলেছে ‘গেরুয়া’ শিবির। সম্পূর্ণ বাঙালিয়ানার মোড়কে শপথ গ্রহণের দিন সকালেই যেন এক নতুন অধ্যায়ের সূচনা সূচিত হবে, যেখানে পরিবর্তনের প্রত্যাশায় মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ। বহু প্রতীক্ষার পর অবশেষে ‘গেরুয়া’ শিবির তাদের প্রথম সরকার গঠনের পথে। নির্বাচনী ফল […]

Continue Reading

বিনলা কৃষ্ণবাটি গ্ৰাম পঞ্চায়েতে কুন্দুলিয়া এলাকায় নির্বাচনী প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বিনলা কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের কুন্দুলিয়া এলাকায় জনসংযোগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বললেন আমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকান্ত পাল। এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে তিনি মানুষের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। এদিন বহু মানুষ অংশগ্রহণ করেন। রাস্তায়, বাড়ির সামনে ভিড় জমে যায় তাঁকে দেখার জন্য। স্থানীয়দের সঙ্গে আন্তরিক কথার মধ্য […]

Continue Reading

উদয়নারায়নপুরে দিলীপ ঘোষের রোড শো

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়নপুর বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিত-এর সমর্থনে রোড শো করলেন বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ। রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দিলীপ ঘোষ খোলা গাড়িতে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন এবং সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। […]

Continue Reading

আমতায় বিধানসভা এলাকায় রোড শো করলেন সুকান্ত পাল, সঙ্গে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ আমতা বিধানসভা এলাকায় কুলিয়াঘাট থেকে ভাটোরা মিনিবাজার হয়ে গায়েনপাড়া ঘাট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন সুকান্ত পাল এবং অভিনেত্রী সৌমিতৃষা। রোড শো-কে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, রাস্তায় নেমে বহু মানুষ তাঁদের স্বাগত জানান। তিনি বলেন, ” আমি নিশ্চিত পুনরায় তৃণমূল কংগ্রেসের জয় […]

Continue Reading

সরপাই মনসা তলা এলাকায় জনসংযোগ করলেন প্রভাকর পন্ডিত

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের সরপাই মনসাতলা এলাকায় জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিত। কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তিনি বলেন, মানুষের পাশে থাকা এবং তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করাই তাঁর লক্ষ্য।এদিন এলাকায় তাঁর আসায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই তাঁকে অভ্যর্থনা […]

Continue Reading

উদয়নারায়নপুর ভবানীপুর বিধি চন্দ্রপুর অঞ্চলে নির্বাচনী পথসভা করলেন সমীর পাঁজা

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর বিধিচন্দ্রপুর অঞ্চলে নির্বাচনী পথসভা হলো। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সমীর পাঁজা।সভাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই পথসভায় অংশ নিতে আসেন। সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। সাধারণ মানুষ সভায় যোগ দিয়ে বিধায়কের বক্তব্য শোনেন।সমীর পাঁজা তাঁর বক্তব্যে […]

Continue Reading

উদয়নারায়নপুর খিলা অঞ্চলে জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী ষষ্ঠী মাজী

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : আজ খিলা পঞ্চায়েত এলাকায় নির্বাচনী জনসংযোগ করলেন উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ষষ্ঠী মাজী। তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং সেগুলির সমাধানের আশ্বাস দেন।এই জনসংযোগ কর্মসূচিতে এলাকার মানুষের মধ্যেও যথেষ্ট সাড়া দেখা যায়। অনেকেই এগিয়ে এসে […]

Continue Reading