ব্রিগেড মঞ্চ থেকে বাংলাকে নিয়ে বড় ঘোষণা মোদীর

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: আজ নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা যায়।কলকাতার ঐতিহাসিক ব্রিগেডে অনুষ্ঠিত হয় বিজেপির বিশাল জনসভা।এই সভাতেই দলের ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনার ঠিক আগেই প্রধানমন্ত্রীর এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন […]

Continue Reading

আলু চাষীদের রক্ষা করতে রাজ্যে সরকারের উদ্যোগ, শুরু ‘পটাটো প্রোকিওরমেন্ট স্কিম’

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এর ঐকান্তিক উদ্যোগে আলু চাষিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার আলু সংগ্রহ প্রকল্প ‘পটাটো প্রোকিওরমেন্ট স্কিম’ ২০২৬ চালু করেছে। এই আলু সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে আলু সংগ্রহ করা শুরু হয়েছে। আলুর দাম কমে গিয়ে যাতে চাষিরা ক্ষতির মুখে […]

Continue Reading

বেড়েছে গ্যাসের দাম , দুশ্চিন্তায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : রান্নার গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ থেকে ছোট-বড় ব্যবসায়ীরা। গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ানো হয়েছে। এই দাম বাড়ার ফলে সংসারের বাজেটের উপর বাড়তি চাপ পড়েছে। ইতিমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির রান্নাঘরের খরচ সামলানো কঠিন হয়ে উঠছে। অনেক পরিবার মাসে একটি সিলিন্ডার […]

Continue Reading

বেকারদের পাশে রাজ্য, মার্চ থেকেই শুরু ভাতা প্রদান

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,আজ থেকেই বেকার ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।আগামী কাল নারী দিবস,সেই কথা মাথায় রেখেই তাঁর এই আগাম উদ্যোগ,এমনটাই জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের যুবসাথি প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস ২১ থেকে ৪০ বছর বয়সি বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা করে […]

Continue Reading

লোভনীয় বিজ্ঞাপনের পিছনে ছুটতে গিয়ে প্রতিদিন ঠকছে অসংখ্য মানুষ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। টেলিভিশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাটের বিলবোর্ড সবখানেই এখন ভেসে আসে লোভনীয় বিজ্ঞাপনের ঢল। “একটি কিনলে একটি ফ্রি”, “আজই অর্ডার করুন, বিশাল ছাড়!”, “মাত্র এক ক্লিকেই জীবন বদলে যাবে” এমন নানা বার্তায় ভরে উঠেছে আমাদের চারপাশ। এসব অফারের পিছনে ছুটতে গিয়ে প্রতিদিন অগণিত মানুষ প্রতারিত হচ্ছে। […]

Continue Reading

মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী

বাবু হক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকে রবিবার বাইশ ফেব্রুয়ারী পূর্ব মেদিনীপুর জেলার নন্দিগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এলাকায়। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এলাকাবাসী ও বিজেপির নেতা নেত্রী ও কর্মী সহ সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন।

Continue Reading

পাকা কংক্রিটের পোলের দাবি এলাকাবাসীর

বাবু হক,হাওড়াঃ হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ও আমতা বিধানসভার অন্তর্গত ঘোড়াবেড়িয়া চিৎনান ও ভাটোরা জিপি র বদ্বীপ অঞ্চলের মানুষের পাকা কংক্রিটের পোলের দাবি করেছেন। সারা বছর দিবারাত্রি হয় নৌকা বা বাঁশের মাচা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আট থেকে আশি, শিশু, অসুস্থ, অন্তঃস্বত্তা ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ এই বাঁশের মাচা বা […]

Continue Reading

উদয়নারায়ণপুরে উন্নয়নে বিধায়ক সমীর কুমার পাঁজার স্বপ্ন বাস্তবায়িত

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : উদয়নারায়ণপুরে উন্নয়নে বিধায়ক সমীর কুমার পাঁজা-র উদ্যোগে স্বপ্ন বাস্তবায়িত । ছাত্র জীবন থেকে নানান অপকর্ম প্রত্যক্ষ করেছেন তিনি পারিবারিকভাবে কংগ্রেস সমর্থক পরিবেশে বড় হলেও সময়ের সঙ্গে রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করে তিনি উন্নয়নের রাজনীতিকেই প্রাধান্য দেন। সেই পথেই তিনি অনুপ্রাণিত হন বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি-র সংগ্রামী নেতৃত্বে।গত কয়েক বছরে উদয়নারায়ণপুরে ব্যাপক উন্নয়ন […]

Continue Reading

দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজে হোস্টেলে এক ছাত্রীর রহস্যমৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বিহার থেকে পড়তে এসে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী ২২ বছরের লাবণ্য প্রতাপ। শনিবার রাতে কলেজের হস্টেলের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ইতিমধ্যেই লাবণ্যর পরিবারকে খবর দেওয়া হয়েছে। দূর্গাপুর পুলিশ স্টেশন সূত্রে […]

Continue Reading

একাদশ-দ্বাদশে বড় নিয়োগ, কাউন্সেলিং ঘিরে বাড়ছে প্রত্যাশা

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ভোটের মুখে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনল রাজ্য। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পদে অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে সূত্রের খবর।রাজ্যের স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে,আগামী সপ্তাহেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।ইতিমধ্যেই ১৮ হাজার সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশ হয়েছে।একাদশ-দ্বাদশ স্তরে মোট শূন্যপদ রয়েছে ১২ হাজার ৪৪৫টি।কীভাবে এগোবে এই প্রক্রিয়া ? আগামী সপ্তাহেই […]

Continue Reading