দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজে হোস্টেলে এক ছাত্রীর রহস্যমৃত্যু

Uncategorized জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বিহার থেকে পড়তে এসে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী ২২ বছরের লাবণ্য প্রতাপ। শনিবার রাতে কলেজের হস্টেলের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ইতিমধ্যেই লাবণ্যর পরিবারকে খবর দেওয়া হয়েছে। দূর্গাপুর পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোহয়েছে।

পুলিশ মৃতার বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, লাবণ্য পরপর কয়েক বছর সেমিস্টার পরীক্ষায় পাশ করতে পারেননি। সেই কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি সহপাঠীদের। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *