হুগলি জেলার রহিমপুরে নবারুণ সংঘের উদ্যোগে জমজমাট রথ প্রতিযোগিতা

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি : হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত রহিমপুর গ্রামে রহিমপুর নবারুণ সংঘের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সুচেতনার উদ্যোগে বিরাট রথের প্রতিযোগিতা হয়ে গেল ১৬ জুলাই, রথের দিন, বৃহস্পতিবার বিকাল চারটায় ।এই প্রতিযোগিতা পশ্চিমবঙ্গে এই প্রথম নবারুণ সংঘ শুরু করে বলে সংঘের সম্পাদক মানবেন্দ্র প্রামাণিক দাবি করেন। এ বছর এই রথের প্রতিযোগিতা ষষ্ঠবর্ষে পদার্পণ করে। দূর দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে ছোট বড় মিলে খুব সুন্দর ভাবে সাজিয়ে-গুছিয়ে ২৩ টি গ্রুপ রথ এনেছিল। অংশগ্রহণকারী প্রত্যেককে স্বান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এবং প্রথম স্থানাধিকারী গ্রুপকে বিশ্বনাথ মাইতি স্মৃতি কাপ ও নগদ ২০০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী গ্রুপকে আন্নাবালা দাস স্মৃতি কাপ ও নগদ ১৫০০ টাকা, তৃতীয় স্থানাধিকারী গ্রুপকে নিরঞ্জন মন্ডল স্মৃতি কাপ ও নগদ এক হাজার টাকা, চতুর্থ স্থানাধিকারী গ্রুপকে পূর্ণিমা শীল স্মৃতি কাপ ও নগদ ৭০০ টাকা এবং পঞ্চম স্থানাধিকারী গ্রুপকে হরেন্দ্রনাথ বেরা স্মৃতি কাপ ও নগদ ৫০০ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় প্রসেনজিৎ বাগ মহাশয় এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদগ্ধ শিক্ষাবিদ ও বিশিষ্ট নাট্যকার নিতাই কোনার ও আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *