মুর্শিদাবাদ গোবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনার আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ গত ১৭ জুলাই মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে গেটম্যানের চরম দায়িত্বজ্ঞানহীনতার কারণে একটি স্কুল পুলকার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় স্কুলপড়ুয়া শিশু-সহ মোট পাঁচজনের অকাল মৃত্যু হয়েছে এবং একাধিক আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়ে পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিহত ও আহতদের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে তাঁদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করলেন জননেতা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *