নিজস্ব সংবাদদাতা,আরএনবি: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে এক অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশ নেন হাজার হাজার মানুষ। এবং মন্ত্রীরা।
প্রধানমন্ত্রী মোদি সকলের সঙ্গে যোগাসন করেন এবং যোগের গুরুত্ব বোঝান। অনেক অংশগ্রহণকারীর যোগাভ্যাসের ভঙ্গি নিজে দাঁড়িয়ে সংশোধন করে দেন।
রেড রোডে আয়োজিত এই বৃহৎ যোগ অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।
আন্তর্জাতিক যোগ দিবসের এই অনুষ্ঠান কলকাতাকে নতুনভাবে তুলে ধরেছে ।

