নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শুক্রবার হাওড়া জেলা গ্রামীণ ভারতীয় জনতা পার্টির মনসাতলা দলীয় কার্যালয়ে জেলা সভাপতি দেবাশীষ সামন্ত মহাশয়ের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বিশেষ সাংগঠনিক বৈঠক হলো। সংগঠনকে আরও শক্তিশালী করা, আগামী দিনের কর্মসূচি নির্ধারণ এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সম্মানীয় রাজ্যের বিধায়কগণ, জেলার নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের সভাপতিগণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যকর্তারা।
এদিন নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়। বৈঠক জুড়ে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

